আমেরিকা থেকেও মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্র থেকে অনেক রোগী বাংলাদেশে চিকিৎসা নিতে আসে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাসের আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ওপর আনা মঞ্জুরি দাবির আলোচনায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে এ দাবি করেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমেরিকা থেকেও আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এমন অনেক রোগী আছে যারা ভালো চিকিৎসা না পেয়ে এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অনেক চিকিৎসা যেমন দাঁতের চিকিৎসা, পেটের চিকিৎসা সব বাংলাদেশে নেওয়ার জন্য আসে।’
বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার ‘প্রতি বছর ৮-১০ লাখ মানুষ শুধু ভারতে চিকিৎসা নিতে যায়’ বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভিডকালীন যখন কেউ বিদেশে যেতে পারেনি, তখন এই ১৭ কোটি লোকের চিকিৎসা এই বাংলাদেশে হয়েছে। বাইরে কাউকে যেতে হয়নি। তবে কিছু লোক যদি বাইরে যায়, তাদের তো আমরা এখানে ধরে রাখতে পারবো না। যত ভালো সেবাই হোক, এখানে সেবা নেবে না তারা। তারা আমেরিকা যাবে, ইউরোপে যাবে, সিঙ্গাপুর যাবে। এটা স্বাভাবিক। তবে আমেরিকা থেকেও অনেক রোগী ভালো চিকিৎসা না পেয়ে বাংলাদেশে আসে।’
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬