২৮ জুন, ২০২২ ০১:২৪ পিএম

‘ইপনা’র স্বপ্ন ডিজঅর্ডার শিশুদের দক্ষ জনশক্তি গড়ে তোলা’

‘ইপনা’র স্বপ্ন ডিজঅর্ডার শিশুদের দক্ষ জনশক্তি গড়ে তোলা’
এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তরা দেশের সর্বত্রে ছড়িয়ে পড়বে কাজ করার জন্য। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা)  স্বপ্ন ডিজঅর্ডার শিশুদের দক্ষ জনশক্তি গড়ে তোলা। এমন মন্তব্য করেছেন ইপনা’র পরিচালক অধ্যাপক ডা. শাহিনা আখতার ।

আজ মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে ইনস্টিটিউট অব প্রেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) কর্তৃক পরিচালিত ‘ সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভোলাপমেন্ট ডিসঅর্ডার’ শীর্ষক কোর্সের উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শাহিনা আক্তার বলেন, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তরা দেশের সর্বত্রে ছড়িয়ে পড়বে কাজ করার জন্য।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন বলেন, এক সময় ডিজঅর্ডার শিশুদের জনসম্মুখে আনতে লজ্জাবোধ করতেন। এখন প্রধানমন্ত্রীর কল্যাণে এসব শিশুদের গর্বের সঙ্গে পরিচয় দিতে পারে।

শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার  কুণ্ড বলেন, গত ১০ বছরের অন্যতম অর্জন ইফনা’র প্রতিষ্ঠা। আমদের এখন পর্যাপ্ত জনবল দরকার। এজন্য সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। ইতোমধ্যে নিউরোডেভেলপমেন্ট ট্রাস্ট গঠন করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক