‘অভিভাবকদের ভোগান্তি কমাতে অটিজম শিশুদের জন্য ইপনা‘
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) অভিভাবকদের ভোগান্তি কমাতে অটিজম শিশুদের নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে ইনস্টিটিউট অব প্রেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) কর্তৃক পরিচালিত ‘ সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভোলাপমেন্ট ডিসঅর্ডার’ শীর্ষক কোর্সের উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ইপনা’ ইনস্টিটিউটের মাধ্যমে অটিজম শিশুদের বিশ্বদরবারে সু পরিচিত করে দিয়েছে। ২০১৪ সালে বিএসএমএমইউতে ইপনা প্রতিষ্ঠা করা হয়। সনদধারীরা যাতে অটিজম শিশুদের মাঝে কাজ করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন মন্তব্য করেন তিনি।
ইপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. শাহিনা আক্তার বলেন, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তরা দেশের সর্বত্রে ছড়িয়ে পড়বে কাজ করার জন্য। আমাদের স্বপ্ন ডিজঅর্ডার শিশুদের দক্ষ জনশক্তি গড়ে তোলা।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী বিশেষ দিবসে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি দিয়ে আমন্ত্রণ পাঠান। এতে এসব শিশুদের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন বলেন, এক সময় ডিজঅর্ডার শিশুদের জনসম্মুখে আনতে লজ্জাবোধ করতেন। এখন প্রধানমন্ত্রীর কল্যাণে এসব শিশুদের গর্বের সঙ্গে পরিচয় দিতে পারে।
এছাড়া শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ড বলেন, গত ১০ বছরের অন্যতম অর্জন ইপনা’র প্রতিষ্ঠা। আমাদের এখন পর্যাপ্ত জনবল দরকার। এজন্য সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। ইতোমধ্যে নিউরোডেভেলপমেন্ট ট্রাস্ট গঠন করা হয়েছে।