‘আমাদের ছেলে-মেয়েরা মেধাবী, সুযোগ পেলে তারা স্বাস্থ্যখাতে ভালো করবে’
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) ডা. এম এ মালেক বলেছেন, ‘আমাদের ছেলে-মেয়েরা মেধাবী, তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে স্বাস্থ্যখাতে অনেক ভালো করবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’
গত শুক্রবার (২৪ জুন) রাতে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন (বিএসসিআই) আয়োজনে ২৩ জুন থেকে ২৫ জুন তিন দিনব্যাপী বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্সে এ কথা বলেন তিনি।
ডা. এম এ মালেক বলেন, স্বাধীনতার পর শূন্য হাতে আমরা চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছিলাম। তখন আমাদের কিছুই ছিল না। দেশে কার্ডিওলজিস্ট ছিল না। কার্ডিওলজির সংশ্লিষ্ট পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল না। আজ সে চিত্র বদলে গেছে। এখন আমরা কার্ডিওলজি চিকিৎসায় আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে অনেক নতুন হৃদরোগ বিশেষজ্ঞ তৈরি হচ্ছে। তবে জনসংখ্যার তুলনায় তা এখনও কম। আমাদের আরও বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। দেশে প্রায় ১৮ কোটি মানুষ। তাদের চিকিৎসায় প্রধানমন্ত্রী বিভিন্ন রোগের জন্য একাধিক ইনস্টিটিউট করেছেন, যার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়েছে। একইসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির সুযোগ হয়েছে।’
হৃদরোগ বিশেষজ্ঞ তৈরিতে সুযোগ বৃদ্ধি করবেন জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি আছে, সেখানে ছাত্রসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবো। তারা যদি আবেদন করলে সিট সংখ্যা বাড়িয়ে দেব। অনেকে এমডি-এমএস কোর্স তিন বছরের করার কথা বলছেন। আমরা সে দিকে যাবো না। বর্তমান পদ্ধতির আওতায় আমরা পাঁচ বছরে সুপার স্পেশালিস্ট তৈরি করছি, তা অব্যাহত থাকবে। এ ছাড়া কোর্স সম্পন্নের পর আমরা এক বছরের একটি ফেলোশিপ প্রোগ্রাম চালুর কথা ভাবছি।’
-
৮ ঘন্টা আগে
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬