সংকটাপন্ন মা-শিশুর চিকিৎসায় স্পিডবোটে মহেশখালী দ্বীপে ডা. আরিফ
মেডিভয়েস রিপোর্ট: কল পেয়ে স্পিডবোটে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গিয়ে সংকটাপন্ন মা ও শিশুকে চিকিৎসা দিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. আরিফ হোসেন।
বুধবার (৮ জুলাই) মহেলখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানা গেছে, ‘মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে মা ও শিশুর জীবন সঙ্কটাপন্ন হয়ে যায়। উপস্থিত চিকিৎসকরা সব চেষ্টায়ও যখন রোগীর অবস্থার উন্নতি হচ্ছিল না, তখন তৎক্ষণিকভাবে ডা. মো. আরিফ হোসেনকে ফোনে জানানা হয়। রোগীর অবস্থা শুনেই সাথে সাথে তিনি স্পিডবোটে করে কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপে পৌঁছে যান এবং মা ও শিশুকে বাঁচাতে সক্ষম হন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, প্রায় ৪ লক্ষ জনসংখ্যা নিয়ে মহেশখালী দ্বীপ উপজেলা। দ্বীপবাসীর একমাত্র চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভৌগলিক কারণে জেলা শহরের সাথে যোগাযোগ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হওয়ায়, যে কোনো সঙ্কটাপন্ন রোগীর পক্ষে সড়কপথ দিয়ে যাওয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং রোগীদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরও ইতোমধ্যে স্বল্প লোকবল আর প্রতিকূলতার মধ্যেও এই কমপ্লেক্সেই গত মে মাস থেকে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা চালু করা হয়েছে। প্রায় ৩ সপ্তাহের মধ্যে ২৯টি অপারেশন সম্পন্ন করতে সক্ষম হয়ছে এই দ্বীপাঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সটি।
-
০৯ এপ্রিল, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ এপ্রিল, ২০২৪
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৪