১৯ জুন, ২০২২ ০৬:৩৪ পিএম

এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ

এফসিপিএস পরীক্ষার রুটিন প্রকাশ
আজ রোববার (১৯ জুন) বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া স্বাক্ষরিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজ রোববার (১৯ জুন) বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া স্বাক্ষরিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে।

আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ৬ জুলাই ২০২২ পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যবহারিক ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ১৬ আগস্ট ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এতে বলা হয়, এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জুলাই ২০২২ এ অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়, ওএসপিই/আইওই/ওরাল, ক্লিনিক্যাল, এফসিপিএস পার্ট-২ (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২ এর জন্য ব্যবহারিক ও এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষা জুলাই-২০২২ অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা মহাখালী বিসিপিএস ভবনে অনুষ্ঠিত হবে।

►রুটিনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এফসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত