১৯ জুন, ২০২২ ০৮:৫৪ এএম

ফের করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ফের করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেডিভয়েস রিপোর্ট: দ্বিতীয়বাবের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৯ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। মন্ত্রী সবার দোয়া চেয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে দীপু মনি সংসদ সদস্য হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক