১৪ জুন, ২০২২ ০৮:৫৬ পিএম

কলেরার টিকা কার্যক্রম শুরু ২৬ জুন: স্বাস্থ্যমন্ত্রী

কলেরার টিকা কার্যক্রম শুরু ২৬ জুন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: ডায়রিয়া ঝুঁকিপূর্ণ ঢাকার পাঁচটি এলাকায় আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘অন্তঃসত্ত্বা ব্যতীত ১ বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেয়া হবে। ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ ৫ এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেবে সরকার। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেয়া হবে। পরবর্তীতে দেয়া হবে দ্বিতীয় ডোজ।’

তিনি বলেন, ‘কলেরার টিকা বিষয়ে আমরা আজকেও আলোচনা করেছি। আরো আগেই এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেসব জায়গায় আমরা টিকা পাঠিয়েছি, সে জায়গাগুলোতে কলেরা সংক্রমণ কমে এসেছে। ২৬ জুন টিকা দেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক