১২ জুন, ২০২২ ০৯:৪৩ এএম
‘স্বপ্ন পূরণ করতে পারিনি, তাই আত্মহত্যা’
মেডিভয়েস রিপোর্ট: ‘আমার স্বপ্ন পূরণ করতে পারিনি’ চিরকুট লিখে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মানিক বাড়ৈ।
শনিবার (১১ জুন) রাত ১০টার দিকে চিরকুট লিখে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর খবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
চিরকুটে মানিক লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ব্যক্তিগত হতাশার কারণে আত্মহত্যা করতেছি। আমি মেডিকেলে ফেল করেছি এবং লেখক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারিনি। তাই আমি আত্মহত্যা করছি। আমি কারো দ্বারা প্রভাবিত নই।’
এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এক ইন্টার্ন চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘সাদা এপ্রোন কেবল চোখের দেখায় সাদা, ভেতরটা তার আঁধারে ঠাসা।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত