৩১ মে, ২০২২ ০১:৪৬ পিএম

বিএসএমএমইউতে আরও এক শিশুর সফল কিডনি প্রতিস্থাপন

বিএসএমএমইউতে আরও এক শিশুর সফল কিডনি প্রতিস্থাপন
সংশিষ্টরা জানিয়েছেন, ২০০৬ সাল থেকে এখানে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে। এ পর্যন্ত কয়েকজন রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: সফলভাবে আরও এক শিশুর কিডনি প্রতিস্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু নেফ্রোলজি বিভাগের চিকিৎসকরা। গত ৯ এপ্রিল তাঁরা এ অস্ত্রোপচার করেন।

ওই শিশু প্রায় দুই মাস নেফ্রোলজি বিভাগের অধীনে চিকিৎসাধীন থেকে গতকাল সোমবার (৩০ মে)) হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা জেসমিন আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কিডনি প্রতিস্থাপন পরবর্তী রোগীর অবস্থা ভালো আছে জানিয়ে ডা. তাহমিনা জেসমিন বলেন, ‘রোগী ছাড়পত্র নিয়েছে, তবে আমাদের ফলোআপে আছে। আগামী সাত দিন পর আসতে বলা হয়েছে।’

বিএসএমএমইউর শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. গোলাম মাইন উদ্দিন মেডিভয়েসকে বলেন, ‘২০০৬ সাল থেকে এখানে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে। এ পর্যন্ত কয়েকজন রোগীর সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। সর্বশেষ গত ৯ এপ্রিল আরও একটি কিডনি প্রতিস্থাপন করা হয়।’

এএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক