৩০ মে, ২০২২ ১০:১৬ এএম

দেশে গড় আয়ু ৭৩ বছরে উন্নীত: বিএসএমএমইউ ভিসি

দেশে গড় আয়ু ৭৩ বছরে উন্নীত: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, রিমাউটোলজির ৬৯২টি রোগ রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের গড় আয়ু ৩৭ বছর থেকে বেড়ে ৭৩ বছরে উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা খাতে নানান পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। 

রোববার (২৯ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা ক্লাবে বাংলাদেশ রিমাউটোলজি সোসাইটির ১৪তম আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। তাই আমাদের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুকে সম্মান দেখাতে হবে। আমরা বাঙালিরা এমন একটি জাতি, আমরা যা চাই তাই করতে পারি। তার প্রমাণ করোনা যুদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধে আমরা দক্ষিণ এশিয়ায় প্রথম এবং জাপানের একটি আন্তর্জাতিক সংস্থার জড়িপে করোনা যুদ্ধ জয়ে আমরা সারা বিশ্বের পঞ্চম হয়েছি। বিশ্বের ৪৭টি দেশে এক কোটি ২০ লাখ লোক রয়েছে। আমরা একদিনে এক কোটি ২০ লাখ লোককে টিকা দিয়ে একটি রেকর্ড অর্জন করেছি।’
 
ভাইস-চ্যান্সেলর বলেন, ‘রিমাউটোলজির ৬৯২টি রোগ রয়েছে। যার মধ্যে আমরা ছোটখাটো কয়েকটি জিনিসের সঙ্গে পরিচিত হই। মাসল পেইন, জয়েন পেইন, টেনডন ও লিগামেন্ট, কানেক্টিভ টিস্যুগুলোতে যে ব্যথা হয়, তা সারার নয়। গামা এ্যামাইনো বিউটেরিক এসিড দিয়ে কতদিন চলবে সেটা আবার কিডনি লিভারে কি প্রভাব ফেলে, সেটি নিয়ে বেশ ঝামেলার সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘আমাদের স্পেশালিস্ট চিকিৎসক বাড়ছে, আমরা যেন জনগণকে সেবা দিতে পারি, সেদিকে লক্ষ রাখতে হবে। এসব বিশেষজ্ঞরা যাতে জেলা পর্যায়ের হাসপাতাল ও জেলার মেডিকেল কলেজে রোগীরা সেবা পায় সেজন্য তাদের পদায়ন করতে হবে।’ 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিমাউটোলজি বিভাগকে ধন্যবাদ জানাই। তারা ইন্টারন্যাশনাল জার্নালে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেশি রিসার্চ ওয়ার্কে বেশি অংশ নেয়। আগামী ৬ মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের বিশ্ববিদ্যালয় জার্নালে পরিণত করতে হবে। সে জন্য রিমাউটোলজি বিভাগের গুরু দায়িত্ব থাকবে।

বাংলাদেশ রিমাটোলজি সোসাইটির সাধারণ অধ্যাপক ডা. আবু শাহীনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টার কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. ইহতাশামুল হক চৌধুরী দুলাল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক