৩০ মে, ২০২২ ১১:০৯ এএম

বুস্টার ডোজের আওতায় এক কোটি ৫০ লাখ মানুষ

বুস্টার ডোজের আওতায় এক কোটি ৫০ লাখ মানুষ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত  দুই ডোজের আওতায় এসেছেন ১১ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ১০৬ জন মানুষ।

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৮০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৩২২ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ১০৬ জন মানুষ।

এদিকে রোববার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন সাত হাজার ৪৮২ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৩৫ জন এবং মহিলা তিন হাজার ৪৪৭ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৪০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৬৩ এবং মহিলা ২০ হাজার ৪৯৫ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৬ এবং মহিলা ৬৪ হাজার ৩৪৪ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৫৮৭ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৫৭১ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন। 

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক