২৩ মে, ২০২২ ০৪:৫৪ পিএম
কালিয়াকৈরে স্কয়ার ফার্মায় আগুন
মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মে) দুপুর সোয়া ১২টার দিকে কারখানার Large volume parental unit (LVP) ইউনিটে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের বিষয়টি জানতে চাইলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম মেডিভয়েসকে জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ শুরু করছে। কালিয়াকৈর, মির্জাপুর ও সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ প্রায় ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারখানার মানবসম্পদ বিভাগের (এইচআর) নির্বাহী ফরিদুল ইসলাম জানান, যে ইউনিটে আগুন লেগেছে, সেখানে স্যালাইন তৈরি হতো। আগুন লাগার সময়মতো সবাই বের হয়ে আসতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
এনডিএফ ঢাকা দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত