২৩ মে, ২০২২ ০২:১১ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২২ মে) নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হয়েছেন মোসা. আখি আক্তার। তার প্রাপ্ত স্কোর: ১৪০।

কাউন্সিলের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষতি ফলাফলে বলা হয়েছে, ‘সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে গত ২০ মে তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।’

ভর্তির নির্দেশনা পরবর্তীতে www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে বলেও এতে জানানো হয়।

►ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক