চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফার্মেসি কোর্সের কারিকুলাম অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফার্মেসী কোর্সের কারিকুলাম অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২২মে) বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭.০৪.২০২২ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ৭৪-তম সাধারণ সভায় ০৪(চার) বছর ডিপ্লোমা-ইন-ফার্মেসী কোর্সের কারিকুলাম অনুমোদন করা হয়। নতুন কারিকুলামে prectical/hands-on-training/clinical exposure এর ব্যবস্থাসহ জি.পি.এ সিস্টেম প্রবর্তন করা হয়েছে। এছাড়াও ডিপ্লোমা-ইন-ফার্মেসী প্রথম বর্ষের ভর্তির সময় থেকে কোর্স সম্পন্ন করার মেয়াদকাল ০৭ (সাত) বছর নির্ধারণ করা হয়েছে।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক, সকল সরকারি/বেসরকারি মেডিকেলের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।