২৭ এপ্রিল, ২০২২ ০৮:৩৭ পিএম

‘বাংলাদেশে করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম’

‘বাংলাদেশে করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম’
নিলি কায়ডোস বলেন, ভাইরাসের একক বাহক থেকে নতুন আরেকটি মহামারি শুরু হতে পারে।

মেডিভয়েস রিপোর্ট: ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ এলেও বাংলাদেশে এটি আসার আশঙ্কা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস।

আজ বুধবার (২৭ এপ্রিল) বাংলাদেশের সঙ্গে ইউএস সিডিসির পার্টনারশিপ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় কায়ডোস বলেন, ভাইরাসের একক বাহক থেকে নতুন আরেকটি মহামারি শুরু হতে পারে। তাই মহামারি নিয়ন্ত্রণে থাকলেও আমরা মহামারি থেকে নিরাপদ ভাবার সুযোগ নেই। তাই সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধে বাংলাদেশের সামর্থ্য জোরদার করা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া দক্ষ জনবল তৈরি, নতুন ও উদীয়মান জীবাণু শনাক্ত করতে পরীক্ষাগার ও নজরদারি ব্যবস্থা অব্যাহত রাখতে হবে, পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ডায়রিয়া-কলেরা এখানে (বাংলাদেশে) সিজনাল। এটা একবারে নিয়ন্ত্রণ সম্ভব হয় না। তবে ডায়রিয়ার ভ্যাকসিন প্রদানের হারে বাংলাদেশ এগিয়ে।

বাংলাদেশের সঙ্গে সিডিসির দীর্ঘ কাজের ইতিহাস ও সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের অনেকগুলো যৌথ প্রকল্প বাংলাদেশি জনগণের জীবনে ইতিবাচক প্রভাব রাখার পাশাপাশি বিশ্বের বাকি মানুষের জীবনকেও প্রভাবিত করেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক