১০ এপ্রিল, ২০২২ ১২:০১ পিএম

এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু ৮ মে

এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু ৮ মে
পবিত্র রমজান কারণে ইদের পর ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ৮ মে থেকে শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ রোববার (১০ এপ্রিল) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র রমজান কারণে ঈদের পর ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৭-১২ এপ্রিল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সময় দেওয়া হয়েছে। প্রতিবছর এই ফলাফল ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরে প্রকাশ করা হয়। এবার ভর্তির আগেই প্রকাশ করা হবে।

এ ছাড়া আগামী ২২ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা (বিডিএস) অনুষ্ঠিত হবে। তাদের ফলাফল ঈদের আগেই প্রকাশ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)।

এর আগে গত ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক