২৭ মার্চ, ২০২২ ০৪:৩৯ পিএম

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. বিল্লাল আলম

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. বিল্লাল আলম
তিনি সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. বিল্লাল আলম। রোববার (২৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তিনি।

এ সময় নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফুজ্জামান প্রমুখ।

অধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যাপক ডা. বিল্লাল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

তিনি সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিসিন বিভাগের প্রধান এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. বিল্লাল আলম।  

অধ্যাপক বিল্লাল আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সসের (বিসিপিএস) সচিব ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৫ সালে এমবিবিএস সম্পন্ন করে ডা. বিল্লাল আলম। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত