২৭ মার্চ, ২০২২ ০৪:০৬ পিএম

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের তিনটিই মারা গেল

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের তিনটিই মারা গেল
বেঁচে থাকা একমাত্র মেয়ে নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের তিনটিই মারা গেছে। জন্মের ১৬ ঘণ্টা পর মারা যায় একমাত্র ছেলে নবজাতক। এ ছাড়া গত বৃহস্পতিবার এক মেয়ে নবজাতক এবং আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আরেক মেয়ে নবজাতকের মৃত্যু হয়।

বেঁচে থাকা একমাত্র মেয়ে নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিয়ের ৮ বছর পর গত ২২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চার সন্তানের জন্ম দেন কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের আদুরী বেগম। এর পর থেকে নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

চার নবজাতকের তিনটি মেয়ে ও একটি ছেলে।

আদুরী বেগমের স্বামী মনিরুজ্জামান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে কাজ করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন বলেন, গর্ভধারণের আট মাস পর চার নবজাতকের জন্ম হয়। এর মধ্যে ছেলে নবজাতকের ওজন একটু কম ছিল। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক