২২ মার্চ, ২০২২ ০২:৫১ পিএম

হবিগঞ্জ ও বাগেরহাট সদর হাসপাতালে নতুন সুপারিনটেনডেন্ট

হবিগঞ্জ ও বাগেরহাট সদর হাসপাতালে নতুন সুপারিনটেনডেন্ট
স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে নতুন সুপারিনটেনডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার ও ডা. অসীম কুমার সমদ্দার। সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বর্তমানে একই হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে সংযুক্ত আছেন। আর ডা. অসীম কুমার সমদ্দার কর্মরত আছেন বাগেরহাট ম্যাটসে সিনিয়র লেকচারার হিসেবে।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। 

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী তিন (৩) কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি (Stand Release) মর্মে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্থকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত