২১ মার্চ, ২০২২ ০৬:১৫ পিএম

মৃত্যুশূন্য দিনে ১১৬ জনের করোনা শনাক্ত

মৃত্যুশূন্য দিনে ১১৬ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। ছবি: প্রতীকী।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।

আজ সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৮টি পরীক্ষাগারে ১০ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৮৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১১৪০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক