১৮ মার্চ, ২০২২ ০৬:৪৮ পিএম

বিএসএমএমইউতে জুলাই সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন, পরীক্ষার্থী ৭২১৯ 

বিএসএমএমইউতে জুলাই সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন, পরীক্ষার্থী ৭২১৯ 
শুক্রবার সকালে অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর কোর্সসমূহের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

পরীক্ষার ফলাফল আজ শুক্রবারই সম্পূর্ণ মেধার ভিত্তিতে সর্বাধুনিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://bsmmu.edu.bd নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। 

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে বিএসএমএমইউ সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম সম্পূর্ণ  স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা কার্যক্রমের সকল আয়োজন সম্পন্ন করেছেন।

কোনো রকম অভিযোগ ছাড়াই শুক্রবার (১৮ মার্চ) অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্নাতকোত্তর কোর্সসমূহের মধ্যে এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদে অনুষ্ঠিত হয়েছে এবং এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। 

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো সাত হাজার ২১৯ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ১৫৬২ জন, সার্জারি অনুষদে ৩৫৪৩ জন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৫৬৬ জন, ডেন্টাল অনুষদে ১৭৩ জন, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে ৬০৮ জন ও শিশু অনুষদে ৭৬৭ জন পরীক্ষার্থী রয়েছে। 

এদিকে আজ শুক্রবার সকালে অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

এ ছাড়া ভিসি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।  

সকালে  ও বিকালে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শনকালে অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, বেসিক সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, নার্সিং অনুষদ ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মো, ইফতেখার আলম, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত রেজিস্ট্রার-২ মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, উপ- রেজিস্ট্রার-১ ডা. হেলাল উদ্দিন, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব-১ সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী ও মিডিয়া সেল সমন্বয়ক সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত