১৭ মার্চ, ২০২২ ০৪:২৮ পিএম

করোনা: টানা তিন দিনে মৃত্যু নেই

করোনা: টানা তিন দিনে মৃত্যু নেই
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন রোগী। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন মৃত্যুহীন দেখলো বাংলাদেশ। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৮টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৫২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৯১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৪২৩টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ৫৬১ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১১২ জন মানুষ মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক