১২ মার্চ, ২০২২ ০৪:৫১ পিএম

টিকাকরণে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম: স্বাস্থ্যমন্ত্রী

টিকাকরণে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে (টিকাকরণ) ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধী টিকাকরণে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে একটি বেসরকারি ওষুধ কোম্পানির উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামে (টিকাকরণ) ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা আছে। অন্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুহার অনেক কম; ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে ৫ লাখ ও শক্তিধর যুক্তরাষ্ট্রেও ১০ লাখ মানুষ করোনায় মারা যায়। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ চিকিৎসক ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক