১১ মার্চ, ২০২২ ০৬:৪৯ পিএম

চিকিৎসক অনুপাতে আরও এক লক্ষ নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসক অনুপাতে আরও এক লক্ষ নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আরও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। একই সাথে বিভাগ অনুযায়ী নার্সদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক সংখ্যা অনুপাতে দেশেও এই মুহুর্তে আরও অন্তত এক লক্ষ নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘বিশ্বের বেশকিছু উন্নত দেশ থেকে আমাদের কাছে এই মুহুর্তে হাজার হাজার প্রশিক্ষিত নার্স কর্মী চাওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসক সংখ্যা অনুপাতে দেশে আরো অন্তত এক লক্ষ নার্স নিয়োগ দেয়া প্রয়োজন। কাজেই নার্সিং এন্ড মিডওয়াইফারি পেশায় জড়িতদের আগামীতে দেশে ও বিদেশে কাজের অপার সম্ভাবনা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘একজন চিকিৎসকের বিপরীতে কমপক্ষে তিনজন নার্স প্রয়োজন। কিন্তু আমাদের দেশে বর্তমানে চিকিৎসকের বিপরীতে নার্স আছেন একজনের একটু বেশি। ১ লাখ নার্স প্রয়োজন। সেখানে আছে মাত্র ৪৭ হাজার। তবে এ অবস্থার পরিবর্তন হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আরও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। একই সাথে বিভাগ অনুযায়ী নার্সদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক