০৯ মার্চ, ২০২২ ০৫:২০ পিএম

ঢামেক শিক্ষক সমিতি নির্বাচনের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ঢামেক শিক্ষক সমিতি নির্বাচনের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
এবার ঢামেকের শিক্ষক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩২ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষক সমিতির নির্বাচন। দুপুর ২টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। 

আজ বুধবার (৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ভোটাররা যেন ভালোভাবে ও সহজে ভোট দিতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এজন্য ভোটাররা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। অধিকাংশ ভোটার ভোট দিয়েছেন। কোন প্রকারের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

ফলাফল প্রকাশের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফলাফলতো এখনও ঘোষণা করা হয়নি। তাই এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সন্ধ্যায় ফলাফল ঘোষণার করার কথা রয়েছে। এরপর নির্বাচিতদের নাম জানা যাবে। এবার ঢামেকের শিক্ষক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩২ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত