০৬ মার্চ, ২০২২ ০৩:১২ পিএম

চিকিৎসক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

চিকিৎসক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে। এছাড়া সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর ৭৯তম ডিএসএসসি (এএমসসি) এবং ৬৬তম ডিএসএসসি (এডিসি) অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা:

প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে। এছাড়া সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

যোগ্যতা:

১. বয়স: ০১ জুলাই ২০২২ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

২. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ এমবিবিএস ডিগ্রীসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী। 

বৈবাহিক অবস্থা:

ক. পুরুষ: অবিবাহিত (০১ জুলাই ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন)।

খ. মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

আবেদন করার পদ্ধতি:

১. শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে (http://joinbangladesharmy.army.mil.bd) অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Hot Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। আবেদনপ্রার্থীগণ Trust Bank t-cash, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক