সন্ধানীর সাবেক সভাপতি অধ্যাপক আতাউল হক টিপু আর নেই
মেডিভয়েস রিপোর্ট: স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সাবেক সভাপতি অধ্যাপক ডা. আতাউল হক টিপু আর নেই। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. আতাউল হক টিপু ছিলেন ঢামেক ৪৪তম ব্যাচের শিক্ষার্থী।
সর্বশেষ সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে এনাটমির বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর।
সামাজিক মাধ্যমে শোক
সন্ধানীর সাবেক সভাপতির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন পোস্টে তাঁর মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেছেন বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।
শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। নিজের টাইমলাইনে এক পোস্টে তিনি বলেন, ‘আমার প্রিয়, ভদ্র, বিনয়ী, ঐ সময়ে (১৯৯২) সন্ধানী কেন্দ্রীয় সভাপতি আতাউল হক টিপুর অকাল মৃত্যুতে গভীর শোক। মহান আল্লাহ ওঁকে বেহেস্ত নসীব করুন।’
অধ্যাপক ডা. আতাউল হক টিপুর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। বিনয়ী এ চিকিৎসকের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬