২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৬:৪০ পিএম

ঢাকায় করোনা শনাক্তের ৯৮ ভাগই অমিক্রন: আইসিডিডিআর’বি

ঢাকায় করোনা শনাক্তের ৯৮ ভাগই অমিক্রন: আইসিডিডিআর’বি
রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার পর তারা এই ফলাফল পেয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার মধ্যে করোনা শনাক্তের ৯৮ ভাগই অমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আইসিডিডিআর,বি'র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার পর তারা এই ফলাফল পেয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনাতেই অমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেল্টা ভেরিয়েন্ট, শতকরা হিসেবে যা দুই শতাংশ।করোনা রোগীদের মধ্যে অমিক্রনের বিএ.২  উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ ভাগ রোগী, বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত।

এর আগে ১৩ ফেব্রুয়ারি আইসিডিডিআর,বি জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছিল, রাজধানী ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশই অমিক্রনে সংক্রমিত। বাকি ৮ শতাংশ ডেল্টায় আক্রান্ত।

প্রসঙ্গত,গত নভেম্বরে আফ্রিকা মহাদেশে প্রথম অমিক্রন ধরন শনাক্তের খবর পাওয়া যায়।পরে গত ৬ ডিসেম্বর বাংলাদেশে ধরনটিতে আক্রান্ত এক রোগী শনাক্ত হন। ডিসেম্বরেই আইসিডিডিআরবির পরীক্ষাগারে করোনায় আক্রান্ত ৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে অমিক্রনের উপস্থিতি মেলে। অন্যরা ছিলেন ডেলটা ধরনে আক্রান্ত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক