১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৪১ পিএম

আইইডিসিআর’র দুই কোর্সে ভর্তিতে সরকারি চিকিৎসকদের আবেদনের আহ্বান

আইইডিসিআর’র দুই কোর্সে ভর্তিতে সরকারি চিকিৎসকদের আবেদনের আহ্বান
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দুই বছর মেয়াদি এমএসসি ইন অ্যাপ্লাইড এডিডেমিওলজি (সেশন ২০২২-২০২৩) ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেইনিং প্রোগ্রাম বাংলাদেশের (এফইটিপিবি) অ্যাডভান্সড কোর্সে প্রশিক্ষণ নিতে আগ্রহী চিকিৎসকদেরকে আবেদনের আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি আটলান্টা) সহযোগিতায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃক পরিচালিত দুই বছর মেয়াদি  এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি (সেশন ২০২২ ও ২০২৩) ও ফিল্ড এডিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি,বি) অ্যাডভান্সডের নবম ব্যাচে অংশগ্রহণে আগ্রহী সকল সরকারি চিকিৎসক ও প্রাণী চিকিৎসকদের নিকট থেকে আগামী ১০ মার্চ ২০২২ তারিখের মধ্যে নিম্নলিখিত অনলাইন লিংকে সরাসরি আবেদন আহ্বান করা যাচ্ছে।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক