মেডিকেল ভর্তি পরীক্ষা: সংক্ষিপ্ত পাঠ্যসূচিতেই অনড় শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচির ওপর ভিত্তিতে নেওয়ার পক্ষে আবারও মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পুনর্বিন্যস্ত পাঠ্যসূচির আলোকেই মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হওয়া যৌক্তিক।
আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা যে পাঠ্যসূচির (পুনর্বিন্যস্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি) ভিত্তিতে হয়েছে, সেই পাঠ্যসূচির ওপরই মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হওয়া যৌক্তিক ও সঠিক।
তিনি বলেন, ‘মনে হয় না এর বাইরে কেউ ভর্তি পরীক্ষা নেবেন। কেউ চাইলে তাঁদের অনুরোধ করা হবে।’
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ অপেক্ষার পর গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা, তাও কম নম্বরের ভিত্তিতে হয়।
অর্থাৎ মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা যাঁর যাঁর গ্রুপের তিনটি বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা দিয়েছেন, যার ফল প্রকাশিত হলো আজ।
একই পরিস্থিতিতে তার আগের বছর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত না হলেও পূর্বের ফলাফলের ভিত্তিতে ওই বছর শিক্ষার্থীদের অটোপাস দেওয়া। তবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পূর্ণ সিলেবাসের ভিত্তিতেই।
তাই এ বছরও পূর্ণ সিলেবাসের আলোকেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের যুক্তি, ভর্তি পরীক্ষা পূর্ণ সিলেবাসের ভিত্তিতে হওয়া উচিত। কারণ তুমুল প্রতিযোগিতার মধ্যেই উঠে আসে প্রকৃত মেধাবীরা।
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
১৭ ডিসেম্বর, ২০২৫
-
১১ ডিসেম্বর, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
শেবাচিমে চন্দ্রজিত সাহার ভর্তি সম্পন্ন
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মেডিকেলে সুযোগ
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪