১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৯ এএম

অমর একুশে বইমেলা উদ্বোধন কাল

অমর একুশে বইমেলা উদ্বোধন কাল
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকেল ৩টায়  গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলা-২০২২ উদ্বোধন ঘোষণা করবেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২২ শুরু হচ্ছে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে। স্বাভাবিক অবস্থায় ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে। 

প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিকাল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা-২০২২ ও অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করবেন বলে জানা যায়। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন। 

এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে। প্রকাশকরা জানান, ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজন করা হোক। 

এদিকে প্রতিবছর মেলা বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক