১০ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:৫১ পিএম

ভারতে কর্তব্যরত চিকিৎসককে প্রকাশ্যে লাঞ্ছনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ভারতে কর্তব্যরত চিকিৎসককে প্রকাশ্যে লাঞ্ছনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা।

মেডিভয়েস ডেস্ক: ভারতের মালদা মেডিকাল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে প্রকাশ্য থাপ্পড় মারার অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে হাসপাতাল চত্বরে। অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়, ‘চড় মারার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ওই পুলিশ সদস্য। তবে চড় মারার পর তিনি জানতে পারেন ওই ব্যক্তি চিকিৎসক।’

ভুক্তভোগী চিকিৎসক শৌভিক সাহা বলেন, ‘আমি ওটিতে (অপারেশন থিয়েটারে) ছিলাম। জুনিয়রের কাছ থেকে ফোন পেয়ে রোগী দেখার জন্য যাচ্ছিলাম। সেই সময় গেটে আমাকে ধাক্কা মারেন। আমি ফিরে তাকাতেই আমাকে সজোরে চড় মারেন। এতো জোরে চড় মেরেছে যে পাঁচ আঙুলের দাগ হয়ে গিয়েছে। পুলিশ বলে চড় মারলো। ২৪ ঘণ্টা ডিউটি করছি। তারপরও এই ঘটনা। আমাদের সুরক্ষার জন্য ওদের দেয়া হয়েছিল। আর সেই পুলিশই আমাদের ওপর চড়াও হচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘অভিযুক্ত পুলিশ সদস্য ওই ঘটনা সম্পর্কে বলেন, চারজন আসামিকে নিয়ে এসেছিলাম হাসপাতালে। প্রতিবারই আসামি নিয়ে আসার সময় সবাইকে সরে যেতে বলি। তাকেও সরে যেতে বলি। কিন্তু তিনি আসামীর সঙ্গেও তিনি কথা বলছিলেন। এরপর আমি এক চড় মারি। তারপর পরিচয় হল, তিনি একজন স্টুডেন্ট। বলেছিলাম, কিন্তু শোনেননি। বাংলাদেশি আসামী সঙ্গে ছিল। যদি পালিয়ে যায় আমারও তো চাকরি বাঁচাতে হবে। জানালেন ওই পুলিশ কর্মী।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক