৩০ জানুয়ারী, ২০২২ ০৯:৩১ এএম

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক সহকারী পরিচালকের মৃত্যু

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক সহকারী পরিচালকের মৃত্যু
তিনি করোনা টিকার একটি ডোজ গ্রহণ করেছিলেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. জাহেদুল ইসলাম। শুক্রবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি নিজ বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ডা. জাহেদুল ইসলাম। এর পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা উপসর্গের কারণে প্রথমে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। নমুনা পরীক্ষায় কোভিড শনাক্ত হলে তাঁকে কোভিড আইসিইউ শয্যায় স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার তিনি মারা যান।

তিনি করোনা টিকার একটি ডোজ নিয়েছিলেন বলে জানান ডা. মহিউদ্দিন খান।

ময়মনসিংহ সদরের কাঁচিঝুলি এলাকায় সন্তান ডা. জাহেদুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে অবসরকালীন ছুটিতে ছিলেন। এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক