২৬ জানুয়ারী, ২০২২ ০৩:১৮ পিএম

বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রামে ৫ শিক্ষার্থীর যোগদান গৃহীত

বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রামে ৫ শিক্ষার্থীর যোগদান গৃহীত
বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং কার্ড/প্যাডে অধ্যায়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে বেসরকারী শিক্ষার্থীগণের যোগদান গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সেপ্টেম্বর ২০২১ ইং শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে নিম্নবর্ণিত বেসরকারী শিক্ষার্থীগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক-কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’

‘অধ্যায়নশীল সময়ে প্রাইভেট প্রাকটিস, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং কার্ড/প্যাডে অধ্যায়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না,’ বলে প্রজ্ঞাপনে বলা হয়।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত