চার-পাঁচ দিনের মধ্যেই করোনা পরিস্থিতি পাল্টে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালগুলো এখন শয্যা খালি থাকলেও আগামি চার/পাঁচ দিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) প্রাঙ্গণে আয়োজিত ‘koikas's covid-19 support’ এর আওতায় প্রাপ্ত অ্যাম্বুলেন্স এবং এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তরের কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগামীকাল থেকে বিধি-নিষেধ কার্যকর হবে। স্বাস্থ্য বিধি না মানলে জেল-জরিমানা সম্মুখীন হতে হবে।
তিনি আরও বলেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে। এই অবস্থায় আক্রান্তদের চিকিৎসায় আগাম প্রস্তুতি হিসেবে আরও ২০ হাজার শয্যা প্রস্তুত করতে বলা হয়েছে।
মন্ত্রী বলেন, গতকাল দেশে আক্রান্ত ছিলো আড়াই হাজার, আজ সেটি হয়ে গেছে তিন হাজার। হাসপাতালগুলো এখন শয্যা খালি থাকলেও আগামী চার/পাঁচ দিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে যাবে। হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হতে শুরু করবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে আন্তরিক হতে হবে।