০৬ জানুয়ারী, ২০২২ ০৪:৫২ পিএম
রমেকের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল
তিনি অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজুর স্থলাভিষিক্ত হলেন।
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের (রমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়। তিনি অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজুর স্থলাভিষিক্ত হলেন।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
একই সঙ্গে সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ (এসওএসবি), রংপুর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক পোস্টে তিনি বলেন, ‘প্রফে. ডা. বিমল স্যার রমেকের প্রিন্সিপাল হলেন। নতুন প্রিন্সিপালকে জানাই অভিনন্দন ও শুভ কামনা।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত