০৬ জানুয়ারী, ২০২২ ০৪:০৬ পিএম

করোনার ঊর্ধ্বগতি: কাতারের লাল তালিকায় বাংলাদেশ

করোনার ঊর্ধ্বগতি: কাতারের লাল তালিকায় বাংলাদেশ
আগামী ৮ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে নতুন বিধি-নিষেধ কার্যকর হবে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ঠেকাতে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে কাতার। ভ্রমণ ও প্রত্যাবর্তন নীতির আওতায় ‘ব্যতিক্রমী লাল তালিকায়’ রয়েছে আরও ৫৬ দেশ। সবুজ এবং লাল তালিকার পাশাপাশি এবার অন্তত ৯টি দেশকে ব্যতিক্রমী এই তালিকার অন্তর্ভুক্ত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। খবর আরব টাইমসের। 

তালিকাভুক্ত দেশগুলো থেকে ফেরা যাত্রীদের বিষয়ে নতুন ভ্রমণ বিধি কার্যকর করবে মধ্যপ্রাচ্যের এই দেশ। আগামী শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে নতুন বিধি-নিষেধ কার্যকর হবে।

আরব টাইমস বলছে, বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক ও স্থানীয় স্বাস্থ্য ঝুঁকি সূচক এবং কোভিড-১৯ মহামারির ঝুঁকি বিবেচনায় সবুজ এবং লাল তালিকা তৈরি করেছে কাতার। এছাড়াও এই দুই ধরনের বাইরে ‘ব্যতিক্রমী লাল তালিকা’ তৈরি করেছে দেশটি।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে সবুজ তালিকা থেকে সরিয়ে লাল তালিকাভুক্ত করেছে। ফলে তাদের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টি। 

জানা গেছে, লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে কাতারে ফেরা যাত্রীরা যদি টিকা না নিয়ে থাকেন অথবা কোয়ারেন্টাইন পালন না করেন, তাহলে দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে হবে।

খবরে বলা হয়, দেশটির বাসিন্দা নন, এমন যাত্রীদের কাতারে পৌঁছে পিসিআর পরীক্ষা করার পর রিপোর্ট না পাওয়া পর্যন্ত দু’দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে কাতারের নাগরিক অথবা বাসিন্দা যারা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, লাল তালিকাভুক্ত দেশ থেকে তারা কাতারে এলে তাদের কোয়ারেন্টাইন পালনের দরকার হবে না। 

কাতারের ব্যতিক্রমী লাল তালিকায় আছে—বাংলাদেশ, মিসর, নেপাল, বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া, পাকিস্তান, ভারত এবং জিম্বাবুয়ে।

ব্যতিক্রমী লাল তালিকাভুক্ত দেশ থেকে কাতারের বাসিন্দা—যারা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, তারা ফেরার পর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দু’দিনের হোম কোয়ারেন্টাইন পালন করবেন। কাতারে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে তাদের পিসিআর পরীক্ষায় নেগেটিভ হতে হবে। এছাড়া কাতারে পৌঁছানোর ৩৬ ঘণ্টার মধ্যে আবারও তাদের পিসিআর পরীক্ষা করাতে হবে। আর এই শর্ত সব বয়সীদের জন্য প্রযোজ্য হবে।

আর এসব দেশ থেকে টিকা না নেওয়া যাত্রীদের কাতারে পৌঁছানোর পর ৭ দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে তাদের করোনার পিসিআর পরীক্ষায় নেগেটিভ হতে হবে। দেশটিতে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনের ষষ্ঠ দিনে তাদের আবারও পিসিআর পরীক্ষা করতে হবে। পরীক্ষায় নেগেটিভ হলে তিনি সপ্তম দিনে কোয়ারেন্টাইন থেকে মুক্ত হবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক