০২ জানুয়ারী, ২০২২ ০৩:৩৭ পিএম

অমিক্রনে নয়, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ

অমিক্রনে নয়, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ
সৌরভের নমুনা পরীক্ষায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পজিটিভ পাওয়া গিয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে নয়, ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

শনিবার (১ জানুয়ারি) ভারতীয় স্বাস্থ্যভবনের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসক জানিয়েছেন, শরীরে কোনও উপসর্গ না থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওই চিকিৎসক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘সৌরভের নমুনা পরীক্ষায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পজিটিভ পাওয়া গিয়েছে। আমরা এর চিকিৎসা করছি। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট মিলেছিল শুক্রবারই। তাঁর অমিক্রন হয়নি।’

জানা গেছে, আগামী ১৪ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে সৌরভকে বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হবে। গত সোমবার রাতে করোনা পজিটিভ শনাক্ত হন সৌরভ। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও