০১ জানুয়ারী, ২০২২ ০২:৩৮ পিএম

বছরের প্রথম দিনে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

বছরের প্রথম দিনে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত
হাসপাতালে রোগী ভর্তি বাড়তে থাকায় চিকিৎসকসহ উপসর্গহীন স্বাস্থ্যকর্মীদের আইসোলেশন বিধি শিথিল করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ। প্রতীকী ছবি

মেডিভয়েস ডেস্ক: নববর্ষের প্রথম দিনে অস্ট্রেলিয়ায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সংক্রমণ বাড়াকে ঊর্ধ্বগতির কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

হাসপাতালে রোগী ভর্তি বাড়তে থাকায় চিকিৎসকসহ উপসর্গহীন স্বাস্থ্যকর্মীদের আইসোলেশন বিধি শিথিল করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্য কর্তৃপক্ষ। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় শনিবার (১ জানুয়ারি) এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসে নতুন ২২ হাজার ৫৭৭ জন এবং ভিক্টোরিয়ায় সাত হাজার ৪৪২ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।

এ সময়ে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ করোনায় আরও ৪ মৃত্যুর খবর নিশ্চিত করেছে, ভিক্টোরিয়ায় মৃত্যু হয়েছে ৯ জনের। সব মিলিয়ে মহামারী দেশটিতে দুই হাজার ২৫০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটোরি ছাড়াই এ দিন অন্যান্য রাজ্যে ৩৩ হাজার ১৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা দেশটির ক্ষেত্রে নতুন রেকর্ড। এর আগের দিন শুক্রবার অস্ট্রেলিয়ায় ৩২ হাজার ৯৪৬ রোগী শনাক্ত হয়।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বাদে দেশটির সব রাজ্যই বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পর ভাইরাসকে সঙ্গী করে পথচলার কৌশল নেয়; তারই অংশ হিসেবে বিধিনিষেধ শিথিল হয়, বাড়তে থাকে রোগীর সংখ্যা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বড়দিনের পর গত এক সপ্তাহে নিউ সাউথ ওয়েলসে রোগীর সংখ্যা ৬ হাজার ২৮৮ থেকে বেড়ে তিনগুণ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে দ্বিগুণের বেশি রোগী; ভর্তি রোগী ৩৮৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০১-এ। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রায় ৫০ শতাংশ বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও