না ফেরার দেশে অধ্যাপক ডা. শামীম আদম
মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের প্রধান মেধাবী অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শামীম আদম আর নেই। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কাওসার আলম স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামীম আদম আজ সকাল সাড়ে পাঁচটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পক্ষে চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ তাঁর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
অধ্যাপক ডা. শামীম আদম কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন।
সামাজিক মাধ্যমে শোকের ছায়া
বিনয়ী এ চিকিৎসকের মৃত্যুতে চিকিৎসক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুর খবর দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাঁরা।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অধ্যাপক ডা. সৈয়দ শহীদুল ইসলাম এক পোস্টে বলেন, ‘একজন সৎ, বিনয়ী, পরিশ্রমী ও মেধাবী অর্থোপেডিক সার্জন ছিলেন। বিদেশে অবস্থানের কারণে বেশ দেরিতেই আমাদের সাথে ডিপ্লোমা ও এমএস (অর্থোপেডিক্স) ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশের অর্থোপেডিক সার্জারির একজন অগ্রগামী ও অনুকরণীয় ব্যক্তি ছিলেন। তাঁর সাথে লেখাপড়া, অপারেশন করা, অর্থোপেডিক সোসাইটি পরিচালনা করাসহ বহুবিধ কাজে যুক্ত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। অর্থোপেডিক সার্জারি ও সম্পৃক্ত অন্যান্য বিষয়ের প্রতিটি সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা ও সম্মেলনে তার সক্রিয় অংশগ্রহণ সকলকে অনুপ্রাণিত করতো। আধুনিক যুগোপযোগী চিকিৎসায় তাঁর দয়ালু হাতে এ দেশের শত শত মানুষ উপকৃত হয়েছেন।’
তিনি আরও লেখেনে, ‘এমন একজন মহতী মানুষ আজ না ফেরার দেশে চলে গেলেন। আমরা আমাদের অভিভাবক, সহকর্মী ও সর্বোপরি একজন ভালো মানুষকে হারালাম। আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬