জন্মদিনের একদিন আগে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান
মেডিভয়েস রিপোর্ট: জন্মদিনের একদিন আগেই সাপে কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে পানভেলের ফার্মহাউসে এই দুর্ঘটনা ঘটে। সাপের কামড়ের পর সঙ্গে সঙ্গেই সালমানকে মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সালমান খানকে। তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। তাকে কতদিন বিশ্রামে থাকতে হবে এই বিষয়ে কিছু জানা যায়নি।
আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬তম জন্মদিন। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।
২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছেন সালমান খান। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন তিনি।
বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন সালমান-ক্যাটরিনা।
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর