করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ হাজার মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন মানুষ।
রোববার (২৬ ডিসেম্বর) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য জানা গিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৬৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ১৩ হাজার ৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ১০ হাজার ৯৭৩ জন।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। মৃত্যু হয়েছে আট লাখ ৩৭ হাজার৭৭৯ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’হিসেবে ঘোষণা করে।
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর