২৪ ডিসেম্বর, ২০২১ ০৬:৫১ পিএম

দগ্ধদের চিকিৎসায় শেবাচিমে যাচ্ছেন শেখ হাসিনা বার্নের ৫ চিকিৎসক

দগ্ধদের চিকিৎসায় শেবাচিমে যাচ্ছেন শেখ হাসিনা বার্নের ৫ চিকিৎসক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে শেখ হাসিনা বার্নের পরিচালকের দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: লঞ্চে আগুনে দগ্ধদের চিকিৎসায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ চিকিৎসককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে শেখ হাসিনা বার্নের পরিচালকের দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) শেখ হাসিনা বার্নের পরিচালক (ইনচার্জ) অধ্যাপক ডা. রায়হানা আউয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, ঝালকাঠিতে অগ্নি দুর্ঘটনায় আহতদের সুষ্ঠু চিকিৎসার স্বার্থে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫ চিকিৎসক জরুরি ভিত্তিতে শেবাচিম হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দগ্ধদের চিকিৎসা দিতে তাদের নির্দেশ দেওয়া হলো।

পাঁচ চিকিৎসক হলেন: শেখ হাসিনা বার্নের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস ‘বি’র রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার ও ডা. শাওন বিন রহমান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অগ্মিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক