০৯ ডিসেম্বর, ২০২১ ০২:১২ পিএম

অমিক্রন দ্রুত সংক্রমিত করে, তবে ডেল্টার চেয়ে দুর্বল: ডব্লিউএইচও

অমিক্রন দ্রুত সংক্রমিত করে, তবে ডেল্টার চেয়ে দুর্বল: ডব্লিউএইচও
ডব্লিউএইচও প্রধান টেড্রোর্স আধানম গেব্রেয়েসাস।

মেডিভয়েস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট অতিসংক্রামক হলেও ভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় দুর্বল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, ভাইরাসের আগের ধরনগুলোতে সংক্রমিত ব্যক্তি বা টিকা নেওয়া ব্যক্তিদের সহজেই সংক্রমিত করতে পারে ওমিক্রন। তবে এই সংক্রমণের প্রভাব মৃদু।

বুধবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোর্স আধানম গেব্রেয়েসাস সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে প্রাপ্ত ডেটায় ওমিক্রন পুনরায় সংক্রমন বৃদ্ধির ঝুঁকির ইঙ্গিত দেয়। তবে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যাতে দেখা যায়, অমিক্রন ডেল্টার চেয়ে দুর্বল রোগ সৃষ্টি করতে পারে।’

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত  গ্রহণের আগে আরো তথ্য প্রমাণ প্রয়াজন। সব দেশগুলোতে তাদের নজরদারি বাড়ানোর আহবান জানান। এতে অমিক্রন কিভাবে আচরণ করে এবং এর একটি পরিস্কার চিত্র পাওয়া যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও