০২ ডিসেম্বর, ২০২১ ১২:৪২ পিএম

৯৯ চিকিৎসকের চতুর্থ গ্রেড মঞ্জুর

৯৯ চিকিৎসকের চতুর্থ গ্রেড মঞ্জুর
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯৯ চিকিৎসকের চতুর্থ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘চাকরি (বেতন ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭ (২) বেতনস্কেল ২০১৫ এর স্পষ্টিকরণ এর বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ-১)-২৩২ সংখ্যক পরিপত্রের পেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৯৯ চিকিৎসককে অনূকুলে উচ্চতর গ্রেড চতুর্থ মঞ্জুর করা হলো।’

‘চিকিৎসকরা অর্থ বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এতদবিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোন নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোন প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোন আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকতারা অতিরিক্ত উত্তোলিত বা আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকবেন,’ বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক, অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক