২৬ নভেম্বর, ২০২১ ০৯:৫৮ এএম

সারাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

সারাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।  

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। 

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে। 

সংস্থাটির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিম ও ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। মিয়ানমারে এর মাত্রা ছিল ৬.১।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে উৎসস্থলের দূরত্ব ১৭৪ কিলোমিটার। ভূমিকম্পে কক্সবাজার, সিলেট, কুড়িগ্রামের মতো জায়গাও কেঁপে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে চট্টগ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি জোর কম্পন অনুভব করেছেন।

আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভূমিকম্প
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক