২৩ নভেম্বর, ২০২১ ১২:৪১ পিএম
ঢাকা মেডিকেলে যুবকের মৃতদেহ উদ্ধার
ছবি: প্রতীকী
মেডিভেয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের রন্ধনশালার পেছন থেকে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মো. রাসেল (৩৫) নামে ওই যুবকের বাড়ি চাঁদপুরে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের রান্না ঘরের পেছনে ওই যুবকের লাশ পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত রাসেলের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর। চাকরি সূত্রে তিনি গাজীপুরে বসবাস করতেন। তিনি দুই বছর ধরে হাড়ক্ষয়সহ নানা রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলী মণ্ডল গণমাধ্যমকে বলেন, যুবককে হত্যা করা হয়েছে কি না, ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার
এই বিভাগের সর্বাধিক পঠিত