২১ নভেম্বর, ২০২১ ০৫:৫০ পিএম

‘৮ বিভাগের বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবে হাজারো মানুষ’

‘৮ বিভাগের বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবে হাজারো মানুষ’
ছবি: এম আই প্রধান

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের (এনসিডিসি) কারনেই দেশের মানুষ আর্থিকভাবে নিঃস্ব হয়। এ অবস্থায় ৮ বিভাগের বিশেষায়িত অসংক্রামক রোগ হাসপাতালে হাজারো মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত ‘Dissemination on Pathways to Reduce Household Out of Pocket Expenditure’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্যান্সার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের কারনেই বর্তমানে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলিতে প্রতি বছর দেশে সর্বাধিক মৃত্যুসহ অনেক পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। এই ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করেই দেশের আট বিভাগেই আটটি উন্নত মানের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনী, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে। এসব হাসপাতালে হাজারও রোগী বিনা খরচে এরকম নন-কমিউনিকেবল রোগগুলোর চিকিৎসা লাভ করবে। এতে করে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার অনেকাংশেই কমে যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী এ সময় দেশে করোনায় গত প্রায় ৬শ দিনের মধ্যে ১ম মৃত্যু শুন্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে অভিবাদন জানান এবং এটিকে দেশের জন্য একটি বড় সফলতা বলে উল্লেখ করেন। 

দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘রাশিয়াসহ বিশ্বের বহু দেশেই মৃত্যুহার এখনও ঊর্দ্ধমূখী। অনেক দেশ লকডাউনে যাচ্ছে। সে সময় বাংলাদেশ করোনায় মৃত্যু শুন্য হলো। এটি স্বাস্থ্যখাতের সফল পরিকল্পনা, পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফসল। তবে, আমাদেরকে কোনভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ, এটি যাতে আবারও বড় কোন আঘাত হানতে না পারে সেজন্য কাজ করতে হবে।’

এ সময় দেশে করোনা সংক্রমণের প্রায় ৬শ দিনের মধ্যে প্রথম মৃত্যু শুন্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে অভিবাদন জানান এবং এটিকে দেশের জন্য একটি বড় সফলতা বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মোহাম্মদ শাহাদৎ হোসেন।

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক