১৬ নভেম্বর, ২০২১ ০১:২১ পিএম

ভবিষ্যতে পাবলিক পরীক্ষা দেরিতে হবে না: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে পাবলিক পরীক্ষা দেরিতে হবে না: শিক্ষামন্ত্রী
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ডা. দীপু মনির। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের পাবলিক পরীক্ষা বিলম্বে আয়োজন করতে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ভবিষ্যতে এ বছরের মতো দেরি হবে না। 

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অতিমারি করোনার কারণে শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা আমরা পরবর্তী সময়ে সমন্বয় করার ব্যবস্থা করব। তবে ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই। আশা করি, ভবিষ্যতে এ বছরের মতো আর এমন দেরি হবে না।’

ডা. দীপু মনি বলেন, ‘করোনায় যেখানে সারা বিশ্বে মানুষের জীবন–জীবিকা স্থবির হয়ে পড়েছে, সেখানে আমরা এ অতিমারির মধ্যে পাবলিক পরীক্ষা নিতে পারছি, সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ধৈর্য ধরেছে, তাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ, এ করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাই এ অতিমারিকে যেভাবে মোকাবিলা করেছে এবং জনগণ যেভাবে সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।’

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, মাউশির আঞ্চলিক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, হাসান আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

দীপু মনি এই কেন্দ্র পরিদর্শন শেষে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক